শ্রীশ্রী দূর্গা মাতায় শরণম :
সুধী,
এসেছে শরৎ।
শিউলি বিছানো উঠানে দেবী দুর্গার শ্রীচরণ-পদ্মের রেখা।
জল, মাটি, আকাশ, বাতাস সমস্বরে বলছে –
‘মা’আসছে। অসুর-নাশিনী ত্রিনয়নী মা।
মাকে বরণ করতে-প্রতিবারের মতো এইবার ও আমরা শঙ্খনাদ ইনক-করছি পুজোর আয়োজন। শারদীয় দুর্গা পুজা অক্টোবরের ২১ থেকে ২৪ তারিখে সিডনির ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।
আপনার স্ববান্দব উপস্থিতিতে মহাষষ্ঠী ভোর থেকে
বিজয়া দশমীর নিশি পর্যন্ত পূর্জাঙ্গণ হয়ে উঠক মন্ত্র-মুখর।
পুষ্পাঞ্জলি প্রদান ও মহাপ্রসাদ গ্রহণে সাদর নিমন্ত্রণ জানাই সবাইকে।
আপনাদের সকল প্রকার মহৎ দান ও সুপরামর্শ সাদরে গৃহীত হবে।
![]()
শ্রী শ্রী দুর্গাপূজার অনুষ্ঠানসূচী-১৪৩০ বঙ্গাব্দ, ২০২৩ ইং![]()
![]()
২ কার্তিক (২০অক্টোবর) শুক্রবার ষষ্ঠী:
বিকাল ০৫-০০ মিঃ গতে শ্রীশ্রীদুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ,
সায়ং কালে শ্রীশ্রীদুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস।
৩ কার্তিক (২১ অক্টোবর) শনিবার সপ্তমী:
সকাল ১১-০০ মিঃ গতে শ্রীশ্রীদুর্গাদেবীর সপ্তমী বিহিত পূজারম্ভ। সন্ধ্যা আরতি এবং মন মুগ্ধ সাংস্কৃতিক পরিবেশনা।
৪ কার্তিক (২২ অক্টোবর) রবিবার মহাষ্টমী:
সকাল ১১-০০ মিঃ গতে শ্রীশ্রীদুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পূজারম্ভ। সন্ধ্যা ০৬-০০ মিঃ গতে সন্ধিপূজারম্ভ এবং আরতি।আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা।
৫ কার্তিক (২৩ অক্টোবর) সোমবার মহানবমী:
সকাল ১১-০০ মিঃ গতে শ্রীশ্রীদুর্গাদেবীর মহানবমী বিহিত পূজারম্ভ। দুপুর ০২-০০ মিঃ গতে বিশ্বশান্তি উপলক্ষে মহা চন্ডী ও যজ্ঞানুষ্ঠান। বিশেষ সাংস্কৃতিক আয়োজন।
৬ কার্তিক (২৪:অক্টোবর) বিজয়াদশমী:
দুপুর ১১-০০ মিঃ গতে শ্রীশ্রীদুর্গাদেবীর বিজয়া দশমী বিহিত পূজারম্ভ এবং পূজান্তে পুস্পাঞ্জলি ও শান্তি জল গ্রহণ। সিঁদুর খেলা ও বিজয়া আনন্দ অনুষ্ঠান।
![]()
পুষ্পাঞ্জলি ![]()
![]()
প্রতিদিন দুপুর ১২ ঘটিকা থেকে ৩ ঘটিকা পর্যন্ত।
বিঃ দ্রঃ- স্বাস্থ্যবিধি মেনে পূজানুষ্ঠানে আপনি সপরিবারে যোগদান করে আনন্দ বর্ধন করবেন।
বোধন থেকে বিসর্জন, রইল সবার আমন্ত্রণ !
আমন্ত্রণে দূর্গা পূজা কমিটি ” শঙ্খণাদ ইনক্”
স্থান: গ্রেগ পার্সিভাল কমিউনিটি সেন্টার, ইঙ্গেলবার্ন, 2565, NSW।

